এই লেখাটি সাধারণ তথ্যের জন্য নিয়ম ও খরচ সময়ের সাথে পরিবর্তিত হয় সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি উৎস অথবা আমাদের টিমের সাথে যাচাই করে নিন
An English translation of this page has not been published yet, so the original Bangla is shown below.
মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের কাছে পরিচিত গন্তব্য তবে এই বাজারের একটি বৈশিষ্ট্য হলো, নিয়োগ সবসময় খোলা থাকে না দুই দেশের সিদ্ধান্ত ও কোটা অনুমোদনের উপর নির্ভর করে নিয়োগ চালু বা বন্ধ হয়
নিয়োগ চালু আছে কিনা বুঝবেন যেভাবে
সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের উপর ভরসা না করে দুটি জিনিস দেখুন, লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির কাছে নির্দিষ্ট নিয়োগকর্তার অনুমোদিত চাহিদাপত্র আছে কিনা, এবং সেই বিজ্ঞপ্তিতে নিয়োগকর্তার নাম ও কাজের ধরন স্পষ্ট আছে কিনা জনবল-এ শুধু বর্তমানে খোলা বিজ্ঞপ্তিই থাকে; কোনো বিজ্ঞপ্তি না থাকলে বুঝবেন এখন আবেদনের সুযোগ নেই
কোন খাতে কাজ
- উৎপাদন কারখানা, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াকরণ ও সাধারণ উৎপাদন
- বাগান ও কৃষি খাত
- নির্মাণ খাত
- পরিচ্ছন্নতা ও সেবা খাত
কাজ সাধারণত শিফট ভিত্তিক চুক্তিতে কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি ও ওভারটাইমের হিসাব স্পষ্ট আছে কিনা দেখে নিন
আবেদনের ধাপ
- 1বিজ্ঞপ্তি দেখে নিয়োগকর্তা, কাজ ও শর্ত মিলিয়ে নিন
- 2মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন, শুরুতেই সব কাগজ লাগে না
- 3আমাদের টিমের কল ও যোগ্যতা যাচাই
- 4কাগজপত্র জমা ও যাচাই
- 5নির্বাচিত হলে মেডিকেল, চুক্তি ও ভিসা প্রক্রিয়া
- 6ছাড়পত্র, ফ্লাইট ও যাত্রা
মালয়েশিয়া নিয়ে প্রতারণার ঘটনা তুলনামূলক বেশি, কারণ নিয়োগ বন্ধ থাকার সময়েও অনেকে সুযোগের প্রতিশ্রুতি দেন নিয়োগ বন্ধ থাকা অবস্থায় কেউ টাকা চাইলে দেবেন না
এই লেখাটি যেসব দেশ সম্পর্কিত
সংশ্লিষ্ট কাজের ধরন
আরও পড়ুন
- মালয়েশিয়া কলিং ভিসা কী এবং বৈধ প্রক্রিয়া কেমনকলিং ভিসা আলাদা কোনো ভিসা নয় মালয়েশিয়ায় বৈধভাবে যেতে আসলে কোন ধাপগুলো লাগে এবং টাকা দেওয়ার আগে কী যাচাই করবেন
- সৌদি আরব লোক নিয়োগ: কাজের ধরন, প্রক্রিয়া ও সতর্কতাসৌদি আরবে কোন কাজে চাহিদা, নিয়োগ প্রক্রিয়া কেমন এবং আবেদনের আগে কী যাচাই করবেন
- দুবাই ও আমিরাতে লোক নিয়োগ: কী কী কাজ, কীভাবে আবেদনসংযুক্ত আরব আমিরাতে কাজের খাত, ভিজিট ভিসার ঝুঁকি এবং বৈধভাবে আবেদনের প্রক্রিয়া
