Skip to main content
Jonbol জনবল

Saudi Arabia

A long established and large labour market for Bangladeshi workers

সর্বশেষ হালনাগাদ: ১ আগস্ট, ২০২৬

🇸🇦

সৌদি আরব

Saudi Arabia · SAR


মুদ্রা
SAR
চাহিদা থাকা কাজ
ধরনের
প্রধান কর্মস্থল
রিয়াদ, জেদ্দা, দাম্মাম
এই দেশ নিয়ে কথা বলুন

An English translation of this page has not been published yet, so the original Bangla is shown below.

সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিনের অন্যতম বড় গন্তব্য নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও সেবা খাতে নিয়মিত নিয়োগ হয়

এখানে কাজের ধরন, বেতন ও সুবিধা নিয়োগকর্তা ও চুক্তির উপর নির্ভর করে ভিন্ন হয় জনবল-এ প্রকাশিত প্রতিটি বিজ্ঞপ্তিতে সেই নির্দিষ্ট চাকরির শর্ত আলাদাভাবে লেখা থাকে

আবেদনের আগে যা জেনে রাখা ভালো

  • নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত মেডিকেল পরীক্ষা ও ভিসা প্রসেসিং অন্তর্ভুক্ত থাকে
  • চুক্তিতে থাকা-খাওয়া ও যাতায়াতের শর্ত নিয়োগকর্তাভেদে আলাদা, আবেদনের আগে দেখে নিন
  • পাসপোর্টের মেয়াদ পর্যাপ্ত আছে কিনা শুরুতেই নিশ্চিত করুন

প্রধান কর্মস্থল

সৌদি আরবে বাংলাদেশি কর্মীরা মূলত যেসব এলাকায় কাজ করেন নির্দিষ্ট চাকরির কর্মস্থল সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে

  • রিয়াদ
  • জেদ্দা
  • দাম্মাম
  • মক্কা
  • মদিনা
  • খোবার
  • জুবাইল
  • ইয়ানবু

সৌদি আরবে বর্তমান চাকরি

সৌদি আরবে এই মুহূর্তে চাকরি খালি নেই

নতুন নিয়োগ এলে আমরা আপনাকে জানাব মোবাইল নম্বর দিয়ে রাখুন

We do not share your number with anyone

সাধারণ জিজ্ঞাসা

সৌদি আরবের কলিং ভিসা কী?
সৌদি নিয়োগকর্তার চাহিদাপত্র ও অনুমোদনের ভিত্তিতে যে ওয়ার্ক ভিসা ইস্যু হয় তাকেই কলিং ভিসা বলা হয় কোম্পানি ভিসা ও আমেল মঞ্জিল ভিসার শর্ত এক নয়, তাই চুক্তিতে নিয়োগকর্তার নাম, কাজের ধরন ও বেতন স্পষ্ট লেখা আছে কিনা দেখে নিন
সৌদি আরবে লোক নিয়োগ কি এখন চালু আছে?
নিয়োগ চালু কিনা তা নির্ভর করে নিয়োগকর্তার চাহিদাপত্র ও অনুমোদনের উপর, এবং তা সময়ে সময়ে বদলায় জনবল-এ এই মুহূর্তে খোলা থাকা বিজ্ঞপ্তিগুলোই দেখানো হয়, কোনো বিজ্ঞপ্তি না থাকলে বুঝবেন এখন আবেদনের সুযোগ নেই মোবাইল নম্বর দিয়ে রাখলে নতুন নিয়োগ এলে জানানো হবে
সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি?
নির্মাণ, পরিবহন, পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও সেবা খাতে নিয়মিত নিয়োগ হয়ে থাকে দক্ষতা সনদ থাকলে ভালো পদে সুযোগ বাড়ে
সৌদি আরব যেতে কত টাকা লাগে?
খরচ নিয়োগকর্তা, পদ ও প্রক্রিয়ার উপর নির্ভর করে ভিন্ন হয় জনবল প্রতিটি বিজ্ঞপ্তিতে সেই নির্দিষ্ট চাকরির খরচ আলাদাভাবে জানায় এবং প্রতিটি পরিশোধের রসিদ দেওয়া হয় কেউ রসিদ ছাড়া টাকা চাইলে দেবেন না
Send a WhatsApp message