Skip to main content
Jonbol জনবল

যাচাই ও নিরাপত্তা

বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় সবচেয়ে বড় ঝুঁকি অবৈধ মধ্যস্থতাকারী টাকা দেওয়ার আগে কয়েকটি বিষয় যাচাই করলে বেশিরভাগ প্রতারণা এড়ানো যায়

Licensed operator

Emon Employment Services Ltd.

Government Recruiting Licence · RL #773

জনবল-এর নিয়োগ কার্যক্রম এই লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় লাইসেন্স নম্বরটি সরকারি তালিকার সাথে মিলিয়ে দেখতে পারেন

যা যাচাই করবেন

  • প্রতিষ্ঠানের নাম ও সরকারি লাইসেন্স নম্বর লিখিতভাবে চেয়ে নিন
  • চাকরির বিজ্ঞপ্তিতে নিয়োগকর্তা, কাজের ধরন ও শর্ত স্পষ্ট আছে কিনা দেখুন
  • প্রতিটি টাকা লেনদেনের রসিদ নিন এবং ছবি তুলে রাখুন
  • চুক্তিপত্র পুরোটা পড়ার সুযোগ নিন, না বুঝে সই করবেন না
  • ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠাবেন না

যেসব লক্ষণ দেখলে থামুন

  • ভিসা বা চাকরি নিশ্চিত করার মৌখিক গ্যারান্টি
  • রসিদ ছাড়া নগদ টাকার দাবি
  • কাগজপত্র দেখার আগেই দ্রুত সিদ্ধান্তের চাপ
  • লিখিত প্রমাণ ছাড়া পাসপোর্ট জমা রেখে দেওয়া
  • বিজ্ঞপ্তিতে নিয়োগকর্তার নাম বা কাজের ধরন গোপন রাখা

সন্দেহ হলে আবেদন করার আগে আমাদের সাথে কথা বলুন বিস্তারিত পড়ুন রিক্রুটিং এজেন্সি যাচাই করবেন যেভাবে লেখাটিতে

যাদের সুরক্ষার জন্য এই সতর্কতা

প্রতারণার শিকার হন সাধারণত তারাই, যারা প্রথমবার বিদেশে যাচ্ছেন

Send a WhatsApp message