জনবল সম্পর্কে
জনবল বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশে কাজের সুযোগ খুঁজে পাওয়া ও নিরাপদে সেখানে পৌঁছানোর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম
আমরা কী করি
আমরা যাচাই করা বিদেশি চাকরির তথ্য প্রকাশ করি, আবেদন গ্রহণ করি এবং কাগজপত্র, মেডিকেল, চুক্তি ও ভিসা প্রক্রিয়ায় কর্মীদের সহায়তা করি লক্ষ্য একটাই, কেউ যেন ভুল তথ্যের কারণে ক্ষতির মুখে না পড়েন
পরিচালনা ও লাইসেন্স
জনবল-এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয় Emon Employment Services Ltd. -এর মাধ্যমে, যার সরকারি রিক্রুটিং লাইসেন্স নম্বর RL #773 জনবল প্রযুক্তি, কর্মী অভিজ্ঞতা ও কার্যপ্রক্রিয়ার দিকটি দেখে
আমরা যা প্রতিশ্রুতি দিই না
আমরা কোনো অবস্থাতেই ভিসা বা চাকরির নিশ্চয়তা দিই না নিয়োগের ফলাফল নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা যা নিশ্চিত করি তা হলো, তথ্য সঠিক থাকবে, খরচ আগে থেকে জানানো হবে, এবং প্রতিটি ধাপে আপনি জানবেন আপনার আবেদন কোথায় আছে
যোগাযোগ
হোসেন চেম্বার, ১০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩+880 1757 369245
email@jonbol.com
সরাসরি কথা বলুন
আবেদন, কাগজপত্র, খরচ বা প্রক্রিয়া, যেকোনো বিষয়ে আমাদের টিমের সাথে বাংলায় কথা বলতে পারেন শনি থেকে বৃহস্পতি, সকাল ৯টা, সন্ধ্যা ৬টা
আমরা যাদের জন্য কাজ করি
বিভিন্ন কাজে দক্ষ মানুষ, যারা পরিবারের জন্য বিদেশে কাজ খুঁজছেন
